আকাশে উড়ছে প্লেন, মারামারিতে জড়ালেন দুই পাইলট

২৯ আগস্ট ২০২২, ১১:২৭ AM
উড়োজাহাজের ককপিট

উড়োজাহাজের ককপিট © প্রতীকী ছবি

রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই ককপিটে চুলোচুলি বেধে গেল দুই পাইলটের। এক পাইলটের গালে সপাটে চড় মেরে দিলের আরেকজন। তারপর জামার কলার ধরে দুজন ধস্তাধস্তিতে জড়ালেন। আকাশে উড়ছে বিমান। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে এয়ার ফ্রান্সের ভিয়েনা থেকে প্যারিসগামী বিমানে।

সংবাদ সংস্থার সূত্রে আন্দবাজার জানিয়েছে, দুই পাইলটের মধ্যে একজন নির্দেশ মানেননি। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে দুই পাইলটকে।

উড়ন্ত বিমানের ককপিটে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট আরেকজনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন। ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে হাঁ হয়ে যান বিমানের ক্রুরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান এক ক্রু। পাইলটরা যাতে নিজেদের মধ্যে ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময় ক্রু ককপিটেই বসেছিলেন।

আরো পড়ুন: হবু বউ ফেল করতে পারে ভেবে বিদ্যালয়ে আগুন দিলেন যুবক

এয়ার ফ্রান্সের মুখপাত্র বলেছেন, এ ধরনের আচরণ কাম্য নয়। পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি। দ্রুততার সঙ্গেই ঝগড়া থামানো হয়। যাত্রী সুরক্ষায় কোনও ব্যাঘাত ঘটেনি। পাইলটদের মধ্যে এ আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা অনেকের।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬