কলা ভালোবাসলে আজ সারাদিন আপনার

২৭ আগস্ট ২০২২, ১১:৫১ AM
আজ বানানা লাভারস ডে

আজ বানানা লাভারস ডে © ইন্টারনেট

আজ ২৭ আগস্ট, বানানা লাভারস ডে। যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। কলা যদি আপনার প্রিয় ফল হয়, তাহলে দিনটি আপনার জন্য। ডেজ অব দ্য ইয়ার এমন তথ্যই দিচ্ছে। কলাপ্রিয় না হলেও অন্তত একটি দুটি হলেও কলা তো খান। দিনটিতে কলার বিশেষ রেসিপি বানাতে পারেন। না হলে বসে বসে কলা খেতে পারেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফল কলা। যুক্তরাষ্ট্রে এক বছরে একজন অন্তত ১০০ কলা খান। আমাদের দেশেও সংখ্যাটি অনেক। কলা যেখানে যেভাবেই খান, খোসাটা কিন্তু নিরাপদ স্থানে ফেলবেন। নইলে কেউ হয়তো চিৎপটাং হয়ে যেতে পারেন। 

আরো পড়ুন: দুপুরে-রাতে যাই খান, সকালের নাশতা হতে হবে ভরপুর ও পুষ্টিকর

কলার পুষ্টিগুণ অনেক। চিপস, কেক, স্মুদিসহ হরেক রকমের খাবারও হয় কলা দিয়ে। কাঁচা কলা, মোচা, গাছের ভেতরের অংশ সবজি হিসেবে জনপ্রিয়। কলাপাতাও অনেকভাবে ব্যবহার করা যায়। কবি জসীমউদ্‌দীনের ‘রাখাল ছেলে’ কবিতায় লিখেছেন, ‘কলার পাতা দোলায় চামর!’ কলাগাছের ভেলার কথাও তো সবার জানা।

খনার বচনের বিখ্যাত বচন তো জানাই, ‘কলা রুয়ে না কেট পাত, তাতেই কাপড় তাতেই ভাত।’ কলা দেখানো বা দুধ-কলা দিয়ে কালসাপ পোষা, আদায়-কাঁচকলায়, এমন অনেক প্রবাদও আছে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬