চার বিষয়ে ‘এ-স্টার’ পেয়ে কেমব্রিজে চান্স পেলেন মোনতাহা

২৬ আগস্ট ২০২২, ১১:৩২ AM
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন মোনতাহা চৌধুরী

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন মোনতাহা চৌধুরী © সংগৃহীত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন বাংলাদেশের মেয়ে মোনতাহা চৌধুরী। ‘এ’ লেভেল পরীক্ষায় চারটি বিষয়ে ‘এ-স্টার’ পেয়ে চান্স পেয়েছেন তিনি। যুক্তরাজ্যের কিং এডওয়ার্ড সিক্স গার্লস হাই স্কুলের এ শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হতে চান।

মোনতাহার দেশের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের নিজ করনশীতে (নগরী কাপন)। তিনি বায়োলজি, কেমিস্ট্রি, গণিত ও ইংরেজিতে ‘এ-স্টার’ পেয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

তার বাবা মাহবুব আলম চৌধুরী মাখন বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ কাউন্সিলের ভারপাপ্ত চেয়ারম্যান। মা আকছা চৌধুরী গৃহিনী।

আরো পড়ুন: পড়াশুনা করুন উচ্চশিক্ষার স্বর্গরাজ্যে ফিনল্যান্ডে

২০১৯ সালে মোনতাহার ভাই ডা. হামজা চৌধুরী ক্রাইওভার মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এবং বোন ডা. মোমেনা চৌধুরী ইউনিভারসিটি অফ বার্মিংহাম থেকে চিকিৎসক ডিগ্রী অর্জন করেন।

তার সাফল্যে উচ্ছসিত মা আকছা চৌধুরী বলেছেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়াটা বড় নয়, ভালো মানুষ হোক এই প্রত্যাশা করি। মা মেয়ের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081