জেলে গেলে পড়াশোনা করতে হবে না, বন্ধুকে হত্যা করল কিশোর

২৩ আগস্ট ২০২২, ০১:০৭ AM
বন্ধুকে হত্যা

বন্ধুকে হত্যা © ফাইল ফটো

জেলে গেলে পড়াশোনা করতে হবে না এ কথা শুনে নিজের বন্ধুকেই হত্যা করেছে এক কিশোর। নীরজ কুমার (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে হত্যা করে থানায় গিয়ে নিজেকে গ্রেফতারের আকুতি জানায় অভিযুক্ত দশম শ্রেণির আরেক ছাত্র। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায়। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকেলে সে নীরজকে নিয়ে ওই জায়গায় যায়। সুযোগ বুঝে সে নীরজের গলা টিপে তার শ্বাসরোধ করে এবং এক পর্যায়ে কাঁচের বোতল দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কিশোর লেখাপড়ায় দুর্বল ছিল। এজন্য পরিবারের লোকজন তাকে পড়াশোনার জন্য চাপ দিতো এবং প্রায়ই বকাঝকা করতো। এক পর্যায়ে কোনোভাবে এই কিশোর জানতে পারে, জেলে গেলে পড়াশোনা করা লাগে না। এই শুনেই প্রতিবেশী ও বন্ধু নীরজ কুমার নামের এক কিশোরকে হত্যার পরিকল্পনা করে সে।

পুলিশ জানায়, নিহত নীরজ এবং অভিযুক্ত কিশোরের বাড়ি এক পাড়ায়। তারা একসাথে খেলাধুলাও করতো। তবে জেলে পড়াশোনা করা লাগে না এ কথা জানার পর থেকেই নীরজকে হত্যার সুযোগ খুঁজতে থাকে সে। খেলার অজুহাতে সে প্রতিদিন সন্ধ্যায় নীরজকে নিয়ে বের হয়ে যেতো। তার লক্ষ্য ছিল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে নীরজকে নিয়ে গিয়ে হত্যা করা।

পুলিশ জানায়, খুন করেই থানায় গিয়ে নিজেকে জেলে দেয়ার অনুরোধ জানায় এই অভিযুক্ত। পুলিশ প্রথমে তার কথা বিশ্বাস না করলেও পরে তার কথা মতো ঘটনাস্থলে গিয়ে নীরজের মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত কিশোরকে আপাতত সংশোধনাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬