প্রেমিকার জন্য এক বছরে ৭০ কেজি ওজন কমালেন এই যুবক

২৩ আগস্ট ২০২২, ০৭:১১ PM
ওজন কমানোর আগে পরে প্যাভি

ওজন কমানোর আগে পরে প্যাভি © সংগৃহীত

প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে। তেমনি প্রেমিকার জন্য শরীরের ওজন কমিয়েছে ভারতের এক যুবক। তবে প্রেমিকা পাওয়ার জন্য নয়। ওজন বেশি বলে প্রেমিকা ছেড়ে যাওয়ায় তাকে উপযুক্ত জবাব দিতে এ অসাধ্য সাধর করেন। ৫-১০ কেজি নয় এক বছরে ৭০ কেজি ওজন কমিয়ে সাড়া পেলে দেন তিনি। নয়াদিল্লির বাসিন্দা ওই যুবকের নাম প্যাভি। টিকটকে ভিডিয়ো তৈরি করেন। নেটমাধ্যমে বেশ জনপ্রিয়।

সম্পর্কের শুরুতে প্যাভির ওজন স্বাভাবিক ছিল। নানা কারণে ধীরে ধীরে বাড়তে থাকে। প্যাভির ওজন যখন ১৩৯ কেজি, তখন সম্পর্কে ইতি টানেন প্রেমিকা। এমন স্থূলকায় মানুষের সঙ্গে থাকা যায় না। সে কথাই বলে যান প্রেমিকা।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের নিরাপত্তায় পাকিস্তান

এর আগে ওজন কমানোর কথা যে মনে হয়নি, এমন নয়। কিন্তু এই ঘটনার পর প্যাভির মনে জেদ চেপে বসে। শুরু হয় তাঁর ওজন কমানোর লড়াই। দিন-রাত জিমে পড়ে থাকতেন প্যাভি। সেই সঙ্গে কঠোর ডায়েট। পরিশ্রমে ফাঁকি দিতেন না এতটুকু। সব সময়ে মাথায় একটাই চিন্তা ঘুরত। রোগা হতে হবে। দীর্ঘ এক বছরের চেষ্টা ও পরিশ্রমে ৭০ কেজি ওজন কমান প্যাভি। ১৩৯-এর প্যাভি এখন ৬৯।

তাঁর এই যাত্রাপথ নেটমাধ্যমে প্রকাশ পেতেই শুভেচ্ছার ঝড় উঠেছে। অনেকেই লিখেছেন, প্যাভি তাঁদের অনুপ্রেরণা। নিজেকে পুরোপুরি বদলে ফেলার পর কী প্রতিক্রিয়া প্যাভির? তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত, আমার নতুন রূপে দেখার পর প্রাক্তন আফসোস করবেন।’

দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ১৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসীর ট্রলারডুবি…
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
  • ১৫ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেড…
  • ১৫ এপ্রিল ২০২৬
দেম্বেলের নৈপুণ্যে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
  • ১৫ এপ্রিল ২০২৬