ভারতে আবারও মহানবীকে নিয়ে বিজেপি নেতার কটূক্তি

২৩ আগস্ট ২০২২, ০২:০১ PM
বিধায়ক টি রাজা সিং

বিধায়ক টি রাজা সিং © ফাইল ছবি

ভারতের আবারও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তেলেঙ্গানা রাজ্য বিধায়ক রাজা সিং। এ ঘটনায় মঙ্গলবার (২৩ আগস্ট) তাকে হায়দ্রাবাদ থেকে আটক করেছে রাজ্য পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে সোমবার রাতে হায়দরাবাদে ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ। আর এরপরই তাকে আটক করে পুলিশ।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার (২২ আগস্ট) রাজা সিং ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন তিনি। ভিডিওটিতে কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীকে কটাক্ষ করে রাজা সিং বলেন, এটি হিন্দু দেবতাদের ওপর ফারুকীর কথিত ভিডিওগুলোর মতোই একটি ‘কমেডি ভিডিও’।

প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভিডিওটি প্রকাশের পরেই কমিশনারের কার্যালয়সহ হায়দ্রাবাদ শহরের বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তারা। একপর্যায়ে বিক্ষোভকারীদের অনেককে হেফাজতে নেওয়া হয় এবং পরে বিভিন্ন থানায় স্থানান্তর করে পুলিশ।

আরও পড়ুন: মায়ের নির্যাতনের শিকার হয়ে পালিয়েছেন কলেজছাত্রী সুকন্যা!

হায়দ্রাবাদের দক্ষিণ অঞ্চলের পুলিশ কমিশনার পি সাই চৈতন্য বলেছেন, ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্ত আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীর একটি একটি কমেডি শো ব্যাহত করতে তিনি একটি ব্যর্থ চেষ্টা করেছিলেন। টি রাজা সিং স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীর অনুষ্ঠানটি বন্ধ করার জন্য প্রায় ৫০ জন সমর্থককে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন তিনি। পুলিশ সেসময় তাকে হেফাজতে নেয় এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের অবমাননাকর মন্তব্য এটিই প্রথম নয়। এর আগে বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্ষোভের মুখে পড়েছিল ভারত।

গত জুন মাসে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বিজেপির সেসময়কার মুখপাত্র নূপুর শর্মা। যা দলটির বিরুদ্ধে ব্যাপক কূটনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। সেসময় নূপুর শর্মাকে বরখাস্ত করে বিজেপি এবং পুরো ভারতে তার বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়।

সূত্র: এনডিটিভি

বিশ্বকাপ থেকে বিদায়ে নেদারল্যান্ডস কোচের পদত্যাগ 
  • ০১ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬
বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
নকআউটে ইতিহাস গড়লেন এমবাপ্পে, ছাড়ালেন রোনালদোকেও
  • ০১ জুলাই ২০২৬
এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অবশেষে এমবাপ্পের গোল, এগিয়ে গেল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬