স্কুলে জাতীয় পতাকা না উড়ানোয় ৯ শিক্ষক বরখাস্ত

২২ আগস্ট ২০২২, ০৪:১৫ PM
জাতীয় পতাকা

জাতীয় পতাকা © ফাইল ছবি

স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা না উড়ানোয় ভারতের জম্মু-কাশ্মীরের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ৯ জন শিক্ষককে বরখাস্ত করেছে প্রশাসন। ১৫ আগস্ট ভারতের জম্মু-কাশ্মীরের বাটওয়ারি এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রশাসনকে পাঠানো রিপোর্টে বলা হয়, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে সব সরকারি স্কুলে জাতীয় পতাকা উড়ানোর নির্দেশ জারি করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। কিন্তু, বাটওয়ারি এলাকার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের কয়েক জন শিক্ষক এই নির্দেশ পালন করেন নি।

রিপোর্ট আরও বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

পরবর্তী তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগ: ভারত
বিশ্বকাপ থেকে বিদায়ে নেদারল্যান্ডস কোচের পদত্যাগ 
  • ০১ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬
বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
নকআউটে ইতিহাস গড়লেন এমবাপ্পে, ছাড়ালেন রোনালদোকেও
  • ০১ জুলাই ২০২৬
এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অবশেষে এমবাপ্পের গোল, এগিয়ে গেল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬