পুলিশের গাড়িতে জন্মদিনের কেক কাটলেন খুনের আসামি!

২২ আগস্ট ২০২২, ০১:২০ PM
ভাইরাল ভিডিও’র এক অংশ

ভাইরাল ভিডিও’র এক অংশ © সংগৃহীত

পুলিশের গাড়িতে বসে জন্মদিনের কেক কাটছেন খুনের আসামি! এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনি এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। খবর আনন্দবাজার।

সংবাদ সংস্থা সূত্রে খবর, খুনের আসামি রোশন ঝাকে জেল থেকে কল্যাণের একটি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। জেলের বাইরে জন্মদিন উপলক্ষে রোশনের অনুসারীরা কেক নিয়ে হাজির হন। জেল থেকে বের হওয়ার পরই পুলিশের গাড়িতে জানলার পাশে বসে সেই কেক কাটেন ওই আসামি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তাঁর অনুসারীরা। পরে ওই ভিডিও সামাজিকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে কী ভাবে ওই আসামিকে জন্মদিনের কেক কাটতে দেওয়া হল, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলহাসনগরের বাসিন্দা রোশন এলাকায় গ্যাংস্টার হিসাবেই পরিচিত। খুন, চাঁদাবাজি-সহ একাধিক মামলায় ঠাণের বিভিন্ন থানায় তাঁর নামে অভিযোগ রয়েছে।

অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসে রাকসুর মহিলা বিভাগের ১৬ কার্যক্রম বাস্তবায়ন, চলমান …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬