গালিগালাজ করার জন্য পুলিশকে ১২ হাজার বার ফোন!

২০ আগস্ট ২০২২, ০১:০২ PM
গালিগালাজ করার জন্য পুলিশকে ফোন

গালিগালাজ করার জন্য পুলিশকে ফোন © প্রতিকী ছবি

সাধারণত বিপদে পড়লে সহায়তার জন্য জুররী সহায়তা নম্বরে ফোন দেয়া হয়। কিন্তু শুধু গালিগালাজ করার জন্য পুলিশকে ফোন দেয়ার ঘটনা বিরল। তাও যদি হয় ১২ হাজার বার। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টিতে।

আর এ ঘটনায় জরুরি সেবার নম্বরের অপপ্রয়োগের অভিযোগে কার্লা জেফারসন নামক ৫১ বছর বয়সী এই নারীকে গ্রেফতার করেছে ফ্লোরিডা পুলিশ।

জানা যায়, কার্লা জেফারসন প্রায়ই ৯১১ নম্বরে ফোন করতেন। আর কর্মকর্তারা ফোন তুলতেই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। গত আট মাসে কার্লা ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন। প্রথমে কর্মকর্তারা তার সাথে ভদ্রভাবে কথা বললেও দিন দিন তা অসহনীয় হয়ে ওঠায় তার বিরুদ্ধে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: দু’বছর পর চোখ খুলে নারী বললেন—হত্যা করতে চেয়েছিল ভাই।

সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্দেজ বলেন, এটা এমন বিষয় নয় যে ফোন করে পুলিশকে দুদিন গালাগাল দিলাম। এই নারী সব সীমা ছাড়িয়ে গেছেন।

ফার্নান্দেজ আরও বলেন, ২৪ ঘণ্টায় ৫১২ বার ফোন করেছেন ওই নারী। প্রথমে তার সঙ্গে খুব ভদ্রভাবেই কথা বলতেন কর্মকর্তারা। কিন্তু ক্রমশ তার হেনস্থা করার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, আর সে কারণেই নারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬