এবার মাছ, কাঁকড়াদেরও কোভিড পরীক্ষা করছে চীন! ভিডিও প্রকাশ্যে

১৯ আগস্ট ২০২২, ০৭:৫৫ PM
মাছ-কাঁকড়ার কোভিড পরীক্ষা

মাছ-কাঁকড়ার কোভিড পরীক্ষা © টিডিসি ফটো

শুধু মানুষই নয়, এ বার জলজ প্রাণীদেরও কোভিড পরীক্ষা শুরু হল চিনে। সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, স্বাস্থ্যকর্মীরা সামুদ্রিক মাছ, কাঁকড়াদের আরটিপিসিআর পরীক্ষা করছেন। ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় পিপিই কিট পরে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। তার পর এক এক করে মাছ এবং কাঁকড়া আনা হচ্ছে তাঁদের কাছে। আর সেগুলির লালা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা।

সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল চিন। দেশকে কোভিডমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ পলিসি নিয়েছে প্রশাসন। তাই যেখানেই সংক্রমণ ধরা পড়েছে, এলাকাভিত্তিক লকডাউন এবং নিভৃতবাসের মতো পদক্ষেপ করেছে। টানা দু’মাস লকডাউন থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল সাংহাইতে। কিন্তু ফের সংক্রমণ বাড়তে থাকায় আরও কড়া পদক্ষেপের দিকে হাঁটছে প্রশাসন।

মাছেদের কোভিড পরীক্ষার বিষয়টি অদ্ভুত লাগলেও, জিয়ামেন মিউনিসিপ্যাল ওসেনিক ডেভেলপমেন্ট ব্যুরোর এক কর্মীর দাবি, হাইনান প্রদেশে যে হারে সংক্রমণ ছড়িয়েছিল, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই মাছেদেরও পরীক্ষার আওতায় আনা হয়েছে।

 

ট্যাগ: করোনা
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950