মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

১৯ আগস্ট ২০২২, ১১:০১ AM
দুর্ঘটনার পর রানওয়ের পাশে পড়ে থাকা বিমান

দুর্ঘটনার পর রানওয়ের পাশে পড়ে থাকা বিমান © আনন্দবাজার

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েক জনের প্রাণহানি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের বিমানবন্দরে দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। বিমান ওঠা-নামার জন্য বিমানবন্দরটিতে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। তবে দুর্ঘটনার সময় রানওয়েতে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে কেউ আহত হননি।

আরও পড়ুন: অর্থনীতি বাঁচাতে তরুণ-তরুণীদের মদপানে উৎসাহ দিচ্ছে জাপান

নিউইয়র্ক পোস্ট জানায়,  দুটি বিমানে তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের কেউ বেঁচে রয়েছেন কিনা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান। দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসে রাকসুর মহিলা বিভাগের ১৬ কার্যক্রম বাস্তবায়ন, চলমান …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬