শোধ করতে পারেননি ঋণ, আগুনে পুড়িয়ে মারা হলো শিক্ষককে

১৮ আগস্ট ২০২২, ০৮:৫১ AM
আগুনে পুড়িয়ে মারা হয় শিক্ষক

আগুনে পুড়িয়ে মারা হয় শিক্ষক © এনডিটিভি

ভারতে ৩৫ বছর বয়সী এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঋণ শোধ করতে না পারায় তাকে এভাবে হত্যা করেছে ঋণদাতা। দেশটির রাজস্থানের জয়পুরের এসএমএস হাসপাতালে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

এনডিটিভির এক খবরে বলা হয়েছে, পুলিশ সুপার (এসপি) মনীশ আগরওয়াল জানিয়েছেন, অনিতা নামে ওই শিক্ষিকা মঙ্গলবার রাতে মারা যান। গত ১০ আগস্ট রাইসার থানা এলাকায় তার গ্রামে শিক্ষিকাকে আগুন দেওয়া হয়। তিনি তার আত্মীয়ের কাছ থেকে ধার নিয়েছিলেন। তবে তা ফেরত দিতে পারেননি।

অতিরিক্ত এসপি ধর্মেন্দ্র যাদব বলেন, ‌‘অভিযুক্তরা নারীর ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয়। তার বয়ানের ভিত্তিতে তার স্বজনদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

আরো পড়ুন: নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, অনেক হতাহত

এ ঘটনায় কংগ্রেস সরকারকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস শাসন আমলে এ ধরনের ঘটনা প্রথম নয়। রাজ্যে অনেক দুঃখজনক ঘটনা ঘটছে। প্রতিদিন গড়ে ১৮টি ধর্ষণ ও সাতটি খুনের ঘটনা ঘটছে।

আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ফুটপাত উচ্ছেদে পুলিশ-হকার সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
একযোগে বদলি হলেন প্রাথমিকের ৫৬ শিক্ষক, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬