৩ বছরেও মেলেনি পেনশনের টাকা, প্রধান শিক্ষকের আত্মহত্যা

১৭ আগস্ট ২০২২, ০৫:৪৫ PM
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের আত্মহত্যা

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের আত্মহত্যা © সংগৃহীত

ভারতে পেনশনের টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। বুধবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। তার নাম সুনীলকুমার দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুরের রাজবাগান এলাকার বাসিন্দা ছিলেন তিনি। 

শিক্ষকের পরিবারের দাবি, তিন বছর আগে অবসর নিলেও এখনও অবধি পেনশন পাননি সুনীল। তার জেরেই তিনি মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।

তার পরিবার সূত্রে জানা গিয়েছে, নানা স্কুলে চাকরি করার পরে কলকাতার হেয়ার স্কুল থেকে বছর তিনেক আগে অবসর নেন তিনি। ২০১৯ সালে তিনি ‘শিক্ষারত্ন’ সম্মানও পান। বুধবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। সুনীলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে এলাকায়।

সুনীলের স্ত্রী সাধনা দাস বলেন, ‘‘পেনশন না পাওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন। কী ভাবে সংসার চলবে, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। অনেক চেষ্টা করেও কিছু হয়নি। ২০১৯ সালে তিনি ‘শিক্ষারত্ন’ পেয়েছিলেন। ওই বছরই তিনি অবসর নেন। তিনি হেয়ার স্কুলের প্রধানশিক্ষক ছিলেন।’’

স্থানীয় বাসিন্দাদের অনেকের মতে, এলাকায় শিক্ষাবিস্তারে সুনীলের যথেষ্ট অবদান ছিল। তিনি অনেককে পড়াশোনা করতেও সাহায্য করেছেন। তার এই পরিণতিতে ভেঙে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

ট্যাগ: ভারত
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950