নিখোঁজ ছিলেন স্বামী, বিমানবন্দরে প্রেমিকাসহ আটক করলেন স্ত্রী!

১৫ আগস্ট ২০২২, ০৩:৪৩ PM
প্রেমিকাসহ আটক করলেন স্ত্রী

প্রেমিকাসহ আটক করলেন স্ত্রী © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এক তরুণী এক তরুণের সঙ্গে চিৎকার করছেন। ঘটনাটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের। 

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অন্যদিনের মতো বিমানবন্দর ব্যস্ত থাকলেও হঠাৎ একটি ঘটনায় যাত্রীদের চোখ আটকে যায়। খুদে সন্তানকে সঙ্গে নিয়ে মাথা নিচু করে একজন যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। তার সঙ্গেই একজন নারী চেঁচামেচি করছেন। তবে কয়েক মুহূর্ত মন দিয়ে শুনলেই বোঝা যাবে কী হচ্ছে। 

ভিডিওতে চিৎকার করে ওই নারী নিজের সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, ছয় মাস ধরে কোথায় ছিলেন তিনি? তবে ওই নারী যে ব্যক্তিকে প্রশ্ন করেছেন তিনি ওই নারীর স্বামী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। 

আনন্দবাজার জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে তার স্বামী নিখোঁজ ছিলেন। স্বামীকে অনেক খোঁজার পর শেষমেশ এ বিমানবন্দরে তার দেখা পেয়েছেন তিনি। কারণ এসময় বিমানবন্দরে স্বামীর সঙ্গে তার প্রেমিকাও উপস্থিত ছিলেন! এ নিয়েই ক্ষোভে ফেটে পড়েন স্ত্রী। সঙ্গে তাদের সন্তানও। পরে ক্ষণিকেই এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। 

 

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬