নিউ ইয়র্কে ভাষণ দিতে গিয়ে ছুরিকাহত লেখক সালমান রুশদি

১২ আগস্ট ২০২২, ১০:৫৫ PM
লেখক সালমান রুশদি

লেখক সালমান রুশদি © সংগৃহীত

মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন। এমন সময় আচমকা ছুরি দিয়ে আক্রমণ। নিউ ইয়র্কে দুষ্কৃতী-হামলায় গুরুতর আহত হলেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। ঘটনার পরই লেখককে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার ব্রিটিশভিত্তিক গণমাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, শুক্রবার শতকা ইনস্টিটিউশনে পঁচাত্তর বছর বয়সী রুশদির উপর হামলা চালানো হয়। ঘটনার পর সাথে সাথে গোটা প্রেক্ষাগৃহ খালি করে দেয়া হয়েছে।

নিউ ইয়র্কের পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত।

সালমান রুশদি একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন ১৯৮১ সালে ম্যান বুকার পুরস্কার অর্জন করেছিল। তার লেখার অনেকটা অংশ জুড়েই থাকে ভারতীয় উপমহাদেশ। বলা হয়ে থাকে যে তিনি জাদু বাস্তবতার সাথে ঐতিহাসিক কল্পকাহিনী একত্রিত করে লিখেন। পূর্ব ও পশ্চিমের মধ্যে অসংখ্য সংযোগ, বিচ্ছিন্নতা ও অভিপ্রয়াণ তার লেখার অন্যতম বিষয়বস্তু।

১৯৮৮ সালে প্রকাশিত তার চতুর্থ উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস বিশ্বব্যাপী একটি বড় আকারের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বইটি প্রকাশের পর বেশ কয়েকটি দেশের মুসলিমরা প্রতিবাদ জানায় যা অনেক সময় সহিংস রূপ ধারণ করে।

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই বই রচনার জন্য ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিল। ২০০০ সালের পর থেকে রুশদি মূলত নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ার এলাকায় বাস করে আসছেন।

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬