তিন স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ

১২ আগস্ট ২০২২, ১০:০৭ AM
দিল্লির রোহিণী এলাকায় তিন স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে

দিল্লির রোহিণী এলাকায় তিন স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে © প্রতিকী ছবি

ভারতের রাজধানী দিল্লিতে আবারও ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে, দিল্লির রোহিণী এলাকায় তিন স্কুলছাত্রীকে অপহরণের পর অজ্ঞান করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে জতি সন্দেহে দুই নারীসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ৬ অগস্ট মসজিদ মঠ এলাকার এক ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁর মেয়ে সকাল সাড়ে ৭টায় স্কুলে গিয়েছিল। পরে বাড়ি ফেরেনি। স্কুলের গাড়িতে করে যেত সে। দুপুর ২টার দিকে গাড়ির চালক দাবি করেন, ওই ছাত্রী গাড়িতে ওঠেনি। তদন্তে নেমে পুলিশ  জানতে পারে, সে দিন স্কুলেই যায়নি ওই ছাত্রী।

শুধু সে নয়, আরও দুই ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি। এরপরই গভীর তদন্ত শুরু করে পুলিশ। ছাত্রীদের বাবা-মা, সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পরে কারোল বাগ এলাকায় ছাত্রীদের সন্ধান পাওয়া যায়। তাদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে।

ওই ছাত্রীরা জানায়, রোহিণী এলাকায় বাড়িতে এক অভিযুক্ত তাদের নিয়ে যান। সেখানে বন্দি করে ধর্ষণ করা হয়। তারা কোনওভাবে সেখান থেকে পালিয়ে আসে। ঘটনাস্থলে গিয়ে মানবপাচার চক্রের হদিস পায় পুলিশ।

আরো পড়ুন: শৈশবের প্রেমিকার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স

গ্রেফতারকৃতরা হলেন লাল শর্মা, সন্দীপ, রুকসানা ও জ্যোতি। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ছাত্রীদের চণ্ডীগড়ে পাচার করার ছক কষেছিলেন তাঁরা। রুকসানা ও জ্যোতিকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দু’জনকে জেরা করা হচ্ছে।

এ ঘটনায় ১৪ অগস্টের মধ্যে পুলিশের নিকট থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে মহিলা কমিশন। দিল্লি মহিলা কমিশন এক বিবৃতিতে জানানো হয়েছে, একসঙ্গে মুম্বই যাওয়ার পরিকল্পনা করে ছাত্রীরা। সেই মতো নয়া দিল্লি স্টেশনে পৌঁছায়। তাদের সেখানে অপরিচিত ব্যক্তির সঙ্গে আলাপ হয়। টিকিট কেটে দেওয়ার নামে ছাত্রীদের রোহিণী এলাকার ঘরে নিয়ে যান ওই ব্যক্তি।

শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
close