মেসের সব ঘরে ক্যামেরা লাগালেন মালিক, কী বলছেন ছাত্ররা?

০৭ আগস্ট ২০২২, ১০:৫৫ AM
মেসের প্রতিটি কক্ষে ক্যামেরা লাগিয়ে ছাত্রদের গতিবিধি নজরে রাখেন মালিক

মেসের প্রতিটি কক্ষে ক্যামেরা লাগিয়ে ছাত্রদের গতিবিধি নজরে রাখেন মালিক © আনন্দবাজার

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের আট ছাত্র এ মেসে ভাড়া থাকতেন। ‘হাইভ স্টুডেট অ্যাকোমোডেশন’ নামে একটি সংস্থা এটি চালায়। একদিন ছাত্ররা খেয়াল করলেন, মেসের প্রতিটি ঘরেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। মালিকের এমন কাজে গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ ওই শিক্ষার্থীদের।

এক ছাত্র অভিযোগ করেন, কিছু দিন আগে বাড়ির মালিক বলেন, রান্নাঘরের বৈদ্যুতিক সামগ্রী মেরামতে ইলেক্ট্রিশিয়ান ডাকা হচ্ছে। তাঁর আশঙ্কা, সেই সুযোগে ক্যামেরা বসিয়েছেন মালিক।

আরেক ছাত্র বলেন, ‘জনপ্রিয় এক রিয়্যালিটি শোতে বাসিন্দাদের সব কাজে নজর রাখে কর্তৃপক্ষ। বাড়ির মালিকের কাণ্ডে মনে হচ্ছে, আমরা ওই ধরনের কোনও শোয়ের প্রতিযোগী।’ শৌচাগার ছাড়া প্রায় সব ঘরে ক্যামেরা লাগানো হয়েছে বলে অভিযোগ তাঁদের।

আরও পড়ুন: ৪ তলা থেকে মেয়েকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন রেলিংয়ের ওপর...

শিক্ষার্থীরা বিষয়টি বিস্তারিত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। যে সংস্থার থেকে মেস ভাড়া করেছেন, সেই ‘হাইভ স্টুডেট অ্যাকোমোডেশন’-কে ইমেইলের মাধ্যমে সব জানিয়েছিলেন। জবাবে সংস্থাটির দাবি, বাড়ির মালিকের কোনও অসৎ উদ্দেশ্য নেই। কোনও আবাসিক যদি বাড়ির জিনিস নষ্ট করেন, সহজেই যাতে শনাক্ত করা যায়, সে জন্যই এ ব্যবস্থা।

১ জুলাইয়ের কর্মসূচি থেকেই শুরু হয় দেশব্যাপী ছাত্র-জনতার আন্…
  • ০১ জুলাই ২০২৬
মরক্কোর কাছে হেরে পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের কোচ কোমান
  • ০১ জুলাই ২০২৬
অনলাইন জুয়ায় জেল ৫ বছর, ম্যাচ ফিক্সিংয়ে ৭ বছর
  • ০১ জুলাই ২০২৬
৬৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমতি চাইবে এনটিআরসিএ, চিঠি যাচ্ছে…
  • ০১ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০১ জুলাই ২০২৬
এমবাপ্পের জোড়া ম্যাজিকে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬