৪ তলা থেকে মেয়েকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন রেলিংয়ের ওপর...

০৬ আগস্ট ২০২২, ১২:৪০ PM
ভারতের বেঙ্গালুরুতে বারান্দা থেকে শিশুকে নিচে ছুড়ে ফেলেন মা।

ভারতের বেঙ্গালুরুতে বারান্দা থেকে শিশুকে নিচে ছুড়ে ফেলেন মা। © সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে একটি অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার বারান্দা থেকে নিজের চার বছর বয়সী শিশুকে নিচে ছুড়ে ফেলে হত্যা করেছেন এক মা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। শিশুটিকে ছুড়ে ফেলার পর নিজেও বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে টেনে নামান। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর এসআর নগরে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে শিশুটিকে ছুড়ে ফেলার পর ওই নারী বারান্দার রেলিংয়ের ওপর উঠে দাঁড়ান। তবে কিছুক্ষণের মধ্যেই পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাঁকে টেনে নামান। 

স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ আগস্ট) উত্তর বেঙ্গালুরুর এসআর নগরের একটি অ্যাপার্টমেন্টে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ছুড়ে ফেলার পর ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 

আরও পড়ুন: স্বস্তির আভাস, বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম

চার বছরের ওই কন্যাশিশুটি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিল। আর এটি নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন শিশুটির মা। 

এ ঘটনায় স্বামীর দায়ের করা মামলায় পেশায় ডেন্টিস্ট ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 

পুলিশ কর্মকর্তা শ্রীনিবাস গৌড়া বলেন, ‘আমরা ওই নারীর মানসিক স্বাস্থ্য বিবেচনার পাশাপাশি অন্য সব দিকও খতিয়ে দেখছি।’

ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬