দেশে যুদ্ধ, ভারতে এসে বিয়ে করলেন রুশ-ইউক্রেন যুগল

০৪ আগস্ট ২০২২, ০১:৫৪ PM
ভারতীয় বিয়ের সাজে বর-কনে

ভারতীয় বিয়ের সাজে বর-কনে © সংগৃহীত

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ লিখেছিলেন, ‘যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না’। সেই কথাই যেন আরও এক বার মনে করিয়ে দিলেন রাশিয়ার এক তরুণ এবং ইউক্রেনের এক তরুণী। দুই দেশের প্রবল যুদ্ধের মাঝেও অটুট তাদের প্রেম। তারা বিশ্বাস রেখেছেন ভালবাসায়, আর সেই ভালবাসাকেই পরিণতি দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। তবে দেশে যেহেতু যুদ্ধ চলছে তাই বিয়ে করেছেন ভারতের হিমাচল প্রদেশে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

পাত্রের নাম সের্গেই নভিকভ, তিনি রাশিয়ান তবে বর্তমানে থাকেন ইসরাইলে। আর পাত্রী ইউক্রেনের ইলোনা ব্রাকোমা। বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। দু’দেশের যুদ্ধও চিড় ধরাতে পারেনি তাদের সম্পর্কে। সম্প্রতি তারা সিদ্ধান্ত নেন, ভারতে যেয়ে আবদ্ধ হবেন পরিণয়-বন্ধনে। আর সেই পরিকল্পনা অনুযায়ীই বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।

আরও পড়ুন: ব্যাংকের অফিসার সেজে ঢাবি ছাত্রীকে বিয়ে, আসলে কফি ব্যবসায়ী

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হিমাচল প্রদেশের ধর্মশালাতে স্থানীয় রীতিনীতি মেনেই বিয়ে করেছেন তারা। বর-কনে দু’জনেরই পরনে ছিল ভারতীয় পোশাক। বিনোদ শর্মা নামক এক ব্যক্তি এগিয়ে আসেন কন্যাদান করতে। স্থানীয় বাসিন্দারাই দুই দলে ভাগাভাগি হয়ে পাত্রপক্ষ ও কন্যাপক্ষ হয়েছিলেন বিয়েতে।

ট্যাগ: ভারত
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব সরাসরি ডিআইএ-তে জমার নির্…
  • ৩১ মার্চ ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে নেয়ার চিন্তা
  • ৩১ মার্চ ২০২৬
গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence