এবার মধুচন্দ্রিমায় যাচ্ছেন নিজেকে বিয়ে করা সেই তরুণী

০১ আগস্ট ২০২২, ০৮:৩১ PM
ক্ষমা বিন্দু

ক্ষমা বিন্দু © সংগৃহীত

ভালোবেসে নিজেকেই নিজে বিয়ে করেছেন। এরপর বিশ্বব্যাপী তা জানান দিয়েছেন। ভাইরালও হয়েছেন ভারতীয় তরুণী ক্ষমা বিন্দু। এবার তিনি মধুচন্দ্রিমায় যাচ্ছেন। তার মধুচন্দ্রিমার গন্তব্য ভারতের গোয়া। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

ক্ষমার বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামী ১০ আগস্ট ক্ষমার ২৫তম জন্মদিন। একসঙ্গে মধুচন্দ্রিমা ও জন্মদিন উদযাপন করতে চাচ্ছেন তিনি। এজন্য গন্তব্য হিসেবে গোয়ার আরাম্বল সমুদ্রসৈকত বেছে নিয়েছেন তিনি। এদিন গোয়ার সৈকতে বিকিনি পরে ঘুরবেন বলেও জানিয়েছেন তিনি।’

জানা গেছে, ভারতের বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতক সম্পন্ন করেছেন ক্ষমা বিন্দু। পড়াশোনার পাশাপাশি মডেলিংও করেন তিনি। 

এদিকে নিজেকে বিয়ে করার বিষয়টি জানাজানি হলে বেশ বিপাকেই পড়েন ক্ষমা বিন্দু। পরে পরিবার সম্মতি দিলেও প্রতিবেশীরা এর বিরোধিতা করেন। এছাড়া বিজেপি নেত্রী সুনীতা শুক্লা এই ধরনের বিয়েকে হিন্দু ধর্মের বিরোধী হিসেবেও আখ্যায়িত করেন। তবে ভারতীয় এই তরুণী এসব কিছুই গাঁয়ে মাখেননি।

গত ৮ জুন নিজেকে নিজে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। বিয়ের পর প্রতিবেশীদের কারণে তাকে বাসা ছাড়তে হয়। এছাড়া এমন সিদ্ধান্তের কারণে তার চাকরিও চলে গিয়েছে বলে জানা গেছে।  

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘মধুচন্দ্রিমা থেকে ফিরে আইনি বিবাহের জন্য ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাবেন।’

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুরে ৫১ প্রার্থীর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআরে যুক্ত হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬