পিকআপে ডিজে পার্টি, বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ১০ জনের

০১ আগস্ট ২০২২, ১০:৫৯ AM
পিকআপে বিদ্যুতায়িত হয়ে আহতদের একজন

পিকআপে বিদ্যুতায়িত হয়ে আহতদের একজন © আনন্দবাজার

ভারতের জলপাইগুড়ির জল্পেশের মন্দিরে শিবের মাথায় পানি ঢালতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ১০ জন আহত হয়েছে ১৬ জন। আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই পিকআপে ঘটনার সময় ডিজে পার্টি চলছিল বলে জানানো হয়েছে

আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের পুণ্যার্থী দল পিকআপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতে তখন ডিজে পার্টিও চলছিল। গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর ঘটনাটি ঘটে।

আরো পড়ুন: স্কুলে ঢুকেছে জিন! জ্ঞান হারাচ্ছে ছাত্রীরা, কেউবা প্রলাপ বকছে

পুণ্যার্থীদের বেশ কয়েকজনকে অচৈতন্যে হতে দেখে চালক পিকআপটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের দাবি, জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। হতাহতদের সবাই শীতলকুচির বাসিন্দা। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950