‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’-লিখে অভিনেতার আত্মহত্যা

৩১ জুলাই ২০২২, ০৫:৪৪ PM
মালায়লম অভিনেতা সারথ চন্দ্র

মালায়লম অভিনেতা সারথ চন্দ্র © ফাইল ছবি

একের পর এক ভারতীয় তারকাদের আত্মহত্যার খবর জানা গেছে চলতি বছরে। এবার সেই তালিকায় যুক্ত হলে মালায়লম অভিনেতা সারথ চন্দ্রনের নাম। ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’- লিখে আত্মহত্যা করেন তিনি। শুক্রবার (৩১ জুলাই) তার নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মৃতদেহ।

জানা যায়, কেরালার কক্কড়ে থাকতেন সারথ। তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে কেরালার পুলিশ। অভিনেতার ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।

পুলিশ মনে করছে, সম্ভবত সুইসাইড করেছেন তিনি। কারণ যে ঘরে তিনি আত্মহ্ত্যা করেছেন সেই ঘর থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোটটি।  প্রশ্ন উঠছে- তাহলে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা?

ঐ নোট থেকেই পুলিশের অনুমান, অবসাদের কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন সারথ। তার লেখায় উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন ৩৭ বছর বয়সী এই অভিনেতা। তবে কী কারণে এই অবসাদ? ব্যক্তিগত কারণ নাকি প্রফেশনাল কারণে তা স্পষ্ট নয়।  

‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় মালায়লম সিনেমায় অভিনয় করেছেন সারথ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।  

ইবিতে দুই বিভাগের সংঘর্ষর ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ৪ প্রফ পরীক্ষার সূচি প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৪৫ পদে চ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬