মিউজিক ভিডিওর শুটিংয়ে ৮ নারীকে গণধর্ষণ, পুরুষদের নগ্ন করে নির্যাতন

৩০ জুলাই ২০২২, ১২:৪৯ PM
 ৮ নারীকে গণধর্ষণ

৮ নারীকে গণধর্ষণ © প্রতীকী ছবি

একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে আচমকাই জোর করে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। বন্দুকের ভয় দেখিয়ে ধর্ষণ করে ৮জন নারী মডেলকে। এছাড়াও সাথে থাকা পুরুষদেরকেও নগ্ন করে তাদের ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। 

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী ভেকি সেল বলেছেন, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্প শহরের উপকণ্ঠে ওই শুটিং সেটে হামলা চালায় প্রায় ২০ জন সন্দেহভাজন বন্দুকধারী। মিউজিক ভিডিও শুটের প্রস্তুতি নেওয়ার সময় মডেল ও ক্রুদের আক্রমণ করে তারা।

মন্ত্রী জানান, ভুক্তভোগী নারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তিনি বলেন, এক নারীকে ১০ জন এবং আরেকজনকে আটজন মিলে গণধর্ষণ করেছে দুষ্কৃতরা। এমনকি পুরুষদেরও কাপড়চোপড় খুলে নেওয়া হয় এবং তাদের জিনিসপত্র ছিনিয়ে নেয় বন্দুকধারীরা।

ভেকি জানান, এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, দেখে মনে হচ্ছে তারা বিদেশি নাগরিক ‘জামা জামা’। দেশটিতে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলনকারীদের ‘জামা জামা’ বলা হয়। এদের বেশিরভাগই জিম্বাবুয়ে অথবা মালাউইর অভিবাসী। 

দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা এক সম্মেলনে বলেছেন, অপরাধীদের গ্রেফতার ও মোকাবিলা করতে পুলিশ মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ধর্ষণের ঘটনা খুবই কম প্রকাশ্যে আসে বলে অভিযোগ রয়েছে। তারপরও দেশটিতে প্রতি ১২ মিনিটে একটি করে এ ধরনের অপরাধ পুলিশের কাছে রিপোর্ট করা হয়।

ট্যাগ: ধর্ষণ
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950