ভোগের প্রচ্ছদে প্রেসিডেন্ট জেলেনস্কির স্ত্রী

২৯ জুলাই ২০২২, ১০:০৯ AM
ভোগের প্রচ্ছদে প্রেসিডেন্ট জেলেনস্কির স্ত্রী

ভোগের প্রচ্ছদে প্রেসিডেন্ট জেলেনস্কির স্ত্রী © সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদের দেখা গেলো ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে। ভোগ ম্যাগাজিনের সর্বশেষ ডিজিটাল সংস্করণের প্রচ্ছদের মডেল হয়েছেন তিনি। আগামী অক্টোবরে ভোগের এই সংখ্যা  প্রকাশিত হবে। 

পরনে কালো প্যান্ট আর সাদা টপস, খোলা চুল। বসে আছেন ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের সিঁড়িতে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কার এমনই একটি ছবি স্থান পেয়েছে ভোগের এই সংখ্যায়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওলেনা জেলেনস্কাকে নিয়ে ভোগের ডিজিটাল ভার্সনের প্রচ্ছদটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাহসিকতার প্রতিকৃতি ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা বা পোর্ট্রেট অব ব্রেভারি ইউক্রেনস ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা’। ইনস্টাগ্রামে ভোগ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ একটি জটিল পর্যায়ে প্রবেশকালে ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা একজন গুরুত্বপূর্ণ মুখ, একজন সম্মুখসারির কূটনীতিক হয়ে উঠেছেন।’

আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন নিয়ে বলিউডের নতুন ছবি 'লাভ ইন ইউক্রেন'

ভোগের আগামী সংখ্যায় জেলেনস্কি ও তাঁর স্ত্রীর ব্যক্তিজীবনের গল্পও তুলে আনা হবে। তাদের প্রায় দুই দশকের বিবাহিত জীবন এবং রাশিয়ার হামলা শুরুর পর সন্তানদের থেকে আলাদা জীবন কাটানোসহ নানা খুঁটিনাটি তুলে ধরা হবে সেখানে। ছাপা হবে তাদের একাধিক ছবিও।

ভোগের কাছে নিজেদের পরিচয়ের গল্প বলেছেন জেলেনস্কা। তিনি বলেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ক্রিভি রিহ শহরে তাঁদের পরিচয় হয়েছিল। তখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হাইস্কুলে পড়তেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁদের প্রেমের শুরু।

ভোগ তার সর্বশেষ ডিজিটাল কভারে জেলেনস্কির স্ত্রীর প্রকাশিত ছবিকে সাহসিকরা প্রতিকৃত বলে আখ্যায়িত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভোগের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের যুদ্ধ নতুন একটি জটিল পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা একজন গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন।  

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬