এক সিরিঞ্জে ৩০ শিক্ষার্থীকে করোনার টিকা দিলেন স্বাস্থ্যকর্মী

২৮ জুলাই ২০২২, ১০:৫৯ AM
অভিযুক্ত স্বাস্থ্যকর্মী জিতেন্দ্র

অভিযুক্ত স্বাস্থ্যকর্মী জিতেন্দ্র © আনন্দবাজার

একই সিরিঞ্জ দিয়ে ৩০ শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। ভারতের মধ্যপ্রদেশের সাগরে এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর নাম জিতেন্দ্র। তিনি সাগর শহরের এক বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের করোনার টিকা দিচ্ছিলেন।

জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, একই সিরিঞ্জ ব্যবহার করে তিনি সোর টিকা দিয়েছেন। যদিও এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করেছেন তিনি। অভিভাবকেরা তার বক্তব্যের ভিডিও করেছেন। সেই ভিডিওতে তিনি বলেছেন, যিনিটিকার সামগ্রী দিয়েছেন, তিনি সিরিঞ্জ দিয়েছিলেন একটি। ওই সিরিঞ্জ দিয়েই সবাইকে টিকা দিয়েছেন।

আরো পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী পার্থের বান্ধবীর আরও এক ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধার

আনন্দবাজার এক প্রতিবেদনে বলেছে, কে সেই ব্যক্তি তা জিতেন্দ্র জানেন না। ভিডিওতে এমন দাবি করেছেন ওই স্বাস্থ্যকর্মী। এইডস রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ১৯৯০ সালে এক সিরিঞ্জ একবার ব্যবহারের নিয়ম করা হয়। বিষয়টি সম্পর্কে তিনি জানেন বলেও জিতেন্দ্র ওই ভিডিওতে জানিয়েছেন। কিন্তু তিনি দোষ নিতে নিতে নারাজ।

জিতেন্দ্র বলেন, ‘আমার দোয কেন হবে? যদি একটি সিরিঞ্জ দেওয়া হয়, তবে কী করব।’ তবে সাগর প্রশাসন নিময় লঙ্ঘন ও কাজে গাফিলতির জন্য জিতেন্দ্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। জেলার টিকাকরণ কর্মকর্তা রাকেশ রোশনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ৪ প্রফ পরীক্ষার সূচি প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৪৫ পদে চ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬