নগ্ন ফটোশুটে নারীদের অনুভূতিতে আঘাত, রণবীরের বিরুদ্ধে মামলা

২৬ জুলাই ২০২২, ০৩:২৭ PM
রণবীর সিং

রণবীর সিং © ফাইল ছবি

নগ্ন ফটোশুটের জন্য বলিউড তারকা রণবীর সিংয়ের বিরুদ্ধে মঙ্গলবার এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারীদের অনুভূতিতে আঘাত এবং ছবির মাধ্যমে তাদের শালীনতাকে অপমান করার অভিযোগে এ মামলা দায়ের করেছে একটি বেসরকারি সংস্থা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি সংস্থার (এনজিও) দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ অভিনেতার বিরুদ্ধের এফআইআর নথিভুক্ত করেছে।

সোমবার এক এনজিও কর্মকর্তা অভিযোগ করেছিলেন, ‘অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তার ছবির মাধ্যমে তাদের শালীনতাকে অপমান করেছেন’।

এর আগে একজন আইনজীবীও অভিনেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, অভিনেতা নারীদের শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে ছবি পোস্ট করেছেন।

সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেন রণবীর। ২১ জুলাই থেকে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬