মৃত্যু হ্রদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যেখান থেকে কেউ বেঁচে ফেরেনা

২৫ জুলাই ২০২২, ০৫:০৯ PM

© প্রতীকী ছবি

এখানে নামলে বা এর কাছাকাছি গেলে কেউ আর জীবিত ফেরেন না। সম্প্রতি এমনই হ্রদের খোঁজ পেলেন মায়ামি বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী।

লোহিত সাগরের প্রায় ছ’হাজার ফুট গভীরে সম্প্রতি ১০ ফুট দৈর্ঘ্যের এই মৃত্যুপুরীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। স্যাম পুরকিস নামে এক বিজ্ঞানী লাইভ সায়েন্স-এ দাবি করেছেন, নোনাজলের ওই পুলে নামামাত্রই মৃত্যু হতে পারে যে কোনও প্রাণীর।

স্যাম ব্যাখ্যাও দিয়েছেন, কেন এতটা ঘাতক সেই হ্রদ। ঘাতক এই পুলে লবণের মাত্রা অত্যধিক। এই এলাকার জল সমুদ্রের সাধারণ জলের চেয়ে তিন থেকে আট গুণ বেশি লবণাক্ত। শুধু তাই-ই নয়, ওই জলে অন্যান্য রাসায়নিক দ্রব্যের মাত্রাও অনেক। এখানে রয়েছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের ভান্ডার। ফলে সমুদ্রের জলের থেকে এই হ্রদের জলের ফারাক বিস্তর। তা ছাড়া এই পুলে অক্সিজেনের কোনও অস্তিত্ব নেই। আর তার জেরে মুহূর্তেই মারা পড়তে পারে সামুদ্রিক জীব বা কোনও প্রাণী।

এই হ্রদে বিপুল পরিমাণ জীবাণুদের ঘর। তবে পৃথিবীতে কী ভাবে সমুদ্রের সৃষ্টি হয়েছিল, তা জানতে এই আবিষ্কার অনেকটাই সাহায্য করবে বলে দাবি করেছেন স্যাম। তিনি আরও জানান যে, এই আবিষ্কার জরুরি ছিল। কেননা, এর থেকেই আন্দাজ করা যাবে অন্য কোনও গ্রহে এ রকম পরিস্থিতিতে কোনও প্রাণী বেঁচে আছে কি না।

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬