একইসঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন এক ব্যক্তি

২৪ জুলাই ২০২২, ১০:০৯ PM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসের প্রকোপ কমেনি। এর মধ্যেই হানা দিয়েছে মাঙ্কিপক্স। জোড়া ভাইরাসের দাপাদাপিতে উদ্বেগের আবহ বিশ্বের নানা প্রান্তে। এই প্রেক্ষাপটে এ বার এক সঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এই প্রথম এ ধরনের ঘটনা প্রকাশ্যে এল।

জানা গিয়েছে, মিচো থম্পসন নামে ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দার দেহে একই সঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গিয়েছে। জুন মাসের শেষে ওই ব্যক্তি করোনায় সংক্রমিত হন। ক’দিন বাদেই ওই ব্যক্তি লক্ষ করেন, তাঁর পিঠ, পা, ঘাড়ে ক্ষতচিহ্ন রয়েছে। পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

মাঙ্কিপক্স ভাইরাসজনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে— মধ্য আফ্রিকান ও পশ্চিম আফ্রিকান।

রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা দেয় ফোস্কা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি ওঠে। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাত ও পায়ের তালুতে।

১৯৭০ সালের পর থেকে আফ্রিকার ১১ দেশে মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়া যায়। ২০১৭ সালের পর নাইজেরিয়ায় এবার সবচেয়ে বেশি এ রোগের প্রকোপ দেখা গেছে। দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত ৪৬ জনের দেহে উপসর্গ দেখা গেলেও ১৫ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ট্যাগ: রোগ
বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় শিবির নেতা গ্রেফতার
  • ০১ জুলাই ২০২৬
অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারে বেকারীতে সিলগালা
  • ০১ জুলাই ২০২৬
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন হালান্ড
  • ০১ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬
গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশু মানহার
  • ০১ জুলাই ২০২৬
বছরজুড়ে অনলাইনে দেওয়া যাবে আয়কর রিটার্ন, না দিলে বিপদে পড়বে…
  • ০১ জুলাই ২০২৬