কেরালায় সহ-শিক্ষা ব্যবস্থা চালু করার নির্দেশ

২৩ জুলাই ২০২২, ১০:১৬ AM
কো-এড বা সহ-শিক্ষা ব্যবস্থা

কো-এড বা সহ-শিক্ষা ব্যবস্থা © ফাইল ছবি

শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের লিঙ্গবৈষম্য থাকা উচিত নয় এমন ধারণা থেকেই ভারতের কেরালা রাজ্যের সব বিদ্যালয়ে কো-এড বা সহ-শিক্ষা ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে কেরালার শিশু অধিকার রক্ষা কমিশন।

শিশু অধিকার রক্ষা কমিশন দাবি, কো-এড ব্যবস্থায় পাঠদান করা হলে, ছোট থেকেই শিশুদের মনে লিঙ্গবৈষম্যমূলক চিন্তা-ভাবনা আসবে না। লিঙ্গসাম্য প্রতিষ্ঠা ও নারীদের বিরুদ্ধে ঘটে চলা অপরাধ কমানোর ক্ষেত্রেও এ পদক্ষেপ কাজে আসবে বলে দাবি কমিশনের। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এ ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

এর আগে আইজ্যাক পল নামের এক ব্যক্তি কিছুদিন আগে ছেলে-মেয়েদের আলাদা স্কুল লিঙ্গসাম্য প্রতিষ্ঠার পরিপন্থী বলে শিশু অধিকার রক্ষা কমিশনে অভিযোগ করেন। ওই অভিযোগ আমলে নিয়েই এ নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:কেরালায় তিন সপ্তাহ পর খুলেছে স্কুল-কলেজ।

আইজ্যাক পল বলেন, এভাবে আলাদা ছেলেদের স্কুল ও মেয়েদের স্কুলের ফলে লিঙ্গ সাম্য বজায় থাকছে না। লিঙ্গ সাম্যের সামাজিক ন্যায় বিঘ্নিত হচ্ছে।

তার এই বক্তব্যে যুক্তি খুঁজে পায় কমিশন। আর এপরই কমিশন জানায় যে, "এটা খুবই আশ্চার্যের যে, কেরালায় এখনও ছেলেদের ও মেয়েদের আলাদা আলাদা স্কুল বিদ্যমান। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এর কোনও প্রয়োজনীয়তা নেই। তাই সরকারের উচিত দ্বিধা না রেখে এই ধরনের অবৈজ্ঞানিক বিষয়ে ইতি টানা।" 

কেরালার সরকারি হিসাব বলছে, রাজ্যটিতে ছেলেদের স্কুল ও মেয়েদের স্কুলের সংখ্যা যথাক্রমে ২৮০ ও ১৬৪টি। তবে শুধু সরকারি স্কুলই নয়, বেসরকারি-সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলকেও এ পরিকল্পনার আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ৯০ দিনের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শৌচাগারের মতো প্রয়োজনীয় কাঠামো তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় শিবির নেতা গ্রেফতার
  • ০১ জুলাই ২০২৬
অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারে বেকারীতে সিলগালা
  • ০১ জুলাই ২০২৬
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন হালান্ড
  • ০১ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬
গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশু মানহার
  • ০১ জুলাই ২০২৬
বছরজুড়ে অনলাইনে দেওয়া যাবে আয়কর রিটার্ন, না দিলে বিপদে পড়বে…
  • ০১ জুলাই ২০২৬