বাড়ি থেকে সহ-উপাচার্যের ঝুলন্ত লাশ উদ্ধার

২০ জুলাই ২০২২, ০৬:১৬ PM
সামন্তক দাস

সামন্তক দাস © ফাইল ছবি

ভারতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২০ জুলাই) সহ-উপাচার্য সামন্তক দাসের লাশ তার নিজের বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। পরে তার লাশ স্থানীয় এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ঠিক কী ঘটেছে সহ-উপাচার্যের?‌ হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা প্রো–ভাইস চ্যান্সেলর সামন্তক দাস মারা গেছেন। বুধবার নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার ঝুলন্ত লাশ। তিনি রাণীকুঠি এলাকায় থাকতেন। আজ বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি এসে ডাকাডাকি করে। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে ডাকা হয়। তখনই তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেই তার পড়াশোনা। তারপর বহুদিন পড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে। ২০০৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচার বিভাগে যোগ দেন। এই ঘটনা কী করে ঘটল?‌ তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। নেপথ্যে অন্য কোনও কাহিনী আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো দায় নিতে চায় না: মীর শাহ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মেসির ‘১০ নম্বর জার্সি’ নিয়ে নতুন সিদ্ধান্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬