চাঁদ থেকে আনা মাটিতে জন্মাল গাছ

১৯ জুলাই ২০২২, ০৯:৩৯ PM
চাঁদের মাটিতে জন্মানো গাছ

চাঁদের মাটিতে জন্মানো গাছ © সংগৃহীত

চাঁদে ছেয়ে গেছে সবুজ গাছপালা, ফলছে নানা শস্য, শাকসবজি। কথাগুলো শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা এ পথেই হাঁটছেন। সেই চেষ্টায় সফলও তাঁরা। চাঁদ থেকে আনা মাটিতে প্রথমবারের মতো সফলভাবে গাছ জন্মিয়েছেন তাঁরা। গত শতকে যুক্তরাষ্ট্রের চন্দ্রাভিযানের সময় ওই মাটি পৃথিবীতে আনা হয়েছিল।

গাছ জন্মানোর পেছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ নিয়ে তাঁদের গবেষণাপত্রটি গত বৃহস্পতিবার জীববিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী কমিউনিকেশনস বায়োলজিতে প্রকাশ করা হয়েছে।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণাকেন্দ্রিক সংবাদমাধ্যম দ্য কনভারসেশনের এক নিবন্ধে যুক্তরাজ্যের দ্য ওপেন ইউনিভার্সিটির প্ল্যানেটারি অ্যান্ড স্পেস সায়েন্সের অধ্যাপক মনিকা গ্র্যাডি বলেছেন, গত শতকে নাসার অ্যাপোলো ১১, ১২ ও ১৭ অভিযানের সময় চাঁদ থেকে ওই মাটি সংগ্রহ করা হয়। চাঁদের তিনটি ভিন্ন স্থান থেকে যে লুনার রেগোলিথ বা চাঁদের মাটি এনেছিলেন তাতে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা চাষ করা হয়েছিল। এর আগে চাঁদের মাটিতে একাধিকবার উদ্ভিদ জন্মানোর চেষ্টা করা হয়েছিল। তবে কেন চাঁদের মাটিতে উদ্ভিদ জন্মায় না তা নিয়ে এই প্রথম কারণ জানার চেষ্টা করা হলো। 

আরও পড়ুন: দেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন বাজারজাত শুরু

চাঁদের মাটি পেতে গবেষকেরা নাসার কাছে আবেদন করেছিলেন ১১ বছর আগে। অবশেষে বছর দেড়েক আগে মাটি দিতে রাজি হয় সংস্থাটি। তা-ও মাত্র ১২ গ্রাম মাটি পাঠানো হয়। অল্প এই মাটি নিয়েই কাজে লেগে পড়েন গবেষকেরা। তাতে মেশানো হয় পানি আর বিভিন্ন পুষ্টি উপাদান। এরপর সেই মাটিতে পুঁতে দেওয়া হয় ‘থ্যাল ক্রেস’ নামের একটি গাছের বীজ। ছোট আকৃতির এই গাছের বৈজ্ঞানিক নাম ‘আরাবিডোপসিস থালিয়ানা।’

এত প্রচেষ্টার পরও চাঁদের মাটিতে গাছ জন্মাবে কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন গবেষকেরা। তবে সব শঙ্কা মিথ্যা প্রমাণ করে প্রায় সব কটি বীজ থেকে চারা বের হয়। অ্যানা বলেন, ‘আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এমনটি হবে তা ভাবিনি। এর অর্থ, চাঁদের মাটি গাছের জন্ম নিতে বাধা দেয় না।’

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও গবেষকদের নজরে আসে। জন্ম নেওয়া চারাগাছগুলোর কয়েকটি আকারে ছোট, আর বেড়ে উঠতে অন্যগুলোর চেয়ে বেশি সময় নিচ্ছে।

ট্যাগ: মহাকাশ
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence