নুপুর শর্মাকে খুন করতে সীমান্ত পেরিয়ে ভারতে রিজওয়ান

১৯ জুলাই ২০২২, ০৯:২৪ PM
নূপুর শর্মা

নূপুর শর্মা © সংগৃহীত

ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে বিতর্কে বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার প্রতি বিদ্বেষ এখনও কমেনি। এবার তাকে খুন করতে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার হয়েছেন এক পাকিস্তানি।

গ্রেপ্তার ওই পাকিস্তানির নাম রিজওয়ান আশরাফ। ভারতের গোয়েন্দা পুলিশ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল শনিবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলা থেকে তাকে গ্রেফতার করে।

বিএসএফের এক সিনিয়র অফিসার জানান, গত ১৬ জুলাই রাত ১১টা নাগাদ হিন্দুমালকোট সীমান্তের কাছে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখা গিয়েছিল অভিযুক্তকে। টহলরত জওয়ানদের সন্দেহ হতেই তাঁরা ধরে ফেলেন ওই যুবককে।

আরও পড়ুন: দেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন বাজারজাত শুরু

তিনি আরও জানান, ওই পাক নাগরিকের ব্যাগ থেকে ১১ ইঞ্চি লম্বা ছুরি, একটি ধর্মগ্রন্থ, কিছু জামাকাপড়, খাবারদাবার এবং অনেকখানি বালি উদ্ধার করা হয়। অভিযুক্ত জানায় তার নাম রিজওয়ান আশরাফ। পাকিস্তানের পাঞ্জাবের মান্ডি বহাউদ্দিন এলাকার বাসিন্দা সে।

জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ রিজওয়ান। তাই তাকে হত্য়ার উদ্দেশ্যেই সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ। নূপুরকে খুন করার আগে রাজস্থানের আজমীর শরীফের দরগায় যাওয়ার পরিকল্পনা ছিল তার। 

প্রাথমিক জেরার পর রিজওয়ানকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে আট দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ এ বিষয়ে যাবতীয় তথ্য তুলে দেয় আইবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার হাতে। তাদের একটি যৌথ দল ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে। এই ঘটনায় অভিযুক্তর সঙ্গে আর কেউ যুক্ত কি না, এর নেপথ্যে বৃহত্তর কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানারও চেষ্টা করা হচ্ছে।

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950