মারধরের পর মেয়ের প্রেমিকের কান কেটে নিলেন বাবা!

১৯ জুলাই ২০২২, ০৭:৫৭ PM

© প্রতিকী ছবি

মেয়ের প্রেমিকের হাত-পা বেঁধে মারধরের পর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়া জেলায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম চিত্র গগৈ। বাড়ি ফিরে মেয়ের ঘরে তার প্রেমিককে দেখতে পেয়েই মেজাজ হারান তিনি। এর পরই ওই কিশোরকে মারধর করেন। শুধু তাই-ই নয়, কিশোরের কান কেটে নেওয়া হয় বলে অভিযোগ।

চিত্রর এই কাণ্ডের কথা জানাজানি হতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। পরে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা করানো হয়।

তিনসুকিয়ার পুলিশ সুপার দেবজিৎ দেউড়ি বলেন, ছেলেটির দু’কানেই সেলাই পড়েছে। অভিযুক্ত আমাদের জানিয়েছেন যে, মেয়ের ঘরে খাটের নীচে লুকিয়ে ছিল ওই কিশোর। চোর ভেবেই তাকে মারধর করেছেন তিনি।

কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে চিত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

ট্যাগ: ভারত
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো দায় নিতে চায় না: মীর শাহ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মেসির ‘১০ নম্বর জার্সি’ নিয়ে নতুন সিদ্ধান্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬