ধর্ষণ থেকে বাঁচতে স্কুলের ছাদ থেকে তরুণীর লাফ

১৯ জুলাই ২০২২, ০৪:৩৫ PM
 স্কুলের ছাদ থেকে তরুণীর লাফ

স্কুলের ছাদ থেকে তরুণীর লাফ © ফাইল ছবি

ভারতে ধর্ষণের হাত থেকে বাঁচতে ওড়িশার জাজপুর জেলার একটি স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন তরুণী।

পুলিশের জিজ্ঞাসাবাদে তরুণীর ভাই জানিয়েছেন, রোববার রাতে পাঁচ যুবক তার বোনকে ধর্ষণ করার চেষ্টা করেন। ওই পাঁচ যুবক তাকে মারধর করে তাড়িয়ে দেন। পরে তাদের হাত থেকে বাঁচতে এই পথই বেছে নেন তার বোন।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে কলিঙ্গনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার জাজপুর পুলিশ সন্দেহভাজন ওই পাঁচ যুবককে আটক করে।

রোববার রাতে ওই তরুণী তার ভাইয়ের সঙ্গে তাদের এক বোনের বাসায় যাচ্ছিলেন।

পুলিশ জানায়, কেওনঝার জেলার বাসিন্দা ওই তরুণী তার ভাইয়ের সঙ্গে সুকিন্দা ভ্যালিতে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। তবে প্রবল বৃষ্টিতে বাস থেকে নামার পর বুঝতে পারছিলেন না কী করবেন।

সেই সময় ওই পাঁচ যুবক বৃষ্টি থামা না পর্যন্ত তাদের পাশের একটি স্কুলভবনে থাকার পরামর্শ দেন।

সেই কথা মেনে তারা স্কুলেই অবস্থান করছিলেন। বেশ কিছুক্ষণ পর ওই পাঁচ যুবক ফিরে এসে তার ভাইকে মারধর করে তাড়িয়ে দেন। এরপরই তারা ওই তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করেন।

নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করেন ওই তরুণী। একপর্যায়ে স্কুলের ছাদ থেকে লাফিয়ে গুরুতর আহত হন তিনি।

এই ঘটনার সময় তার ভাই চিৎকার করতে থাকেন। তা শুনে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আটক ওই পাঁচ যুবককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950