শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি

১৮ জুলাই ২০২২, ১২:০৩ PM
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি © ফাইল ছবি

আবারও জরুরি অবস্থা জারি করা হয়েছে শ্রীলঙ্কায়। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে এ ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (১৮ জুলাই) থেকে এই জরুরি অবস্থা কার্যকর হচ্ছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, আগামি ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে জরুরি অবস্থা জারি করা হলো। এ নিয়ে একটি নোটিশ জারি করেছেন বিক্রমাসিংহে। এতে তিনি বলেন, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

মঙ্গলবার শ্রীলঙ্কার পার্লামেন্টে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। এর আগে প্রেসিডেন্টের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও পদত্যাগ করতে বাধ্য হন।

এখন দেশের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমেছেন বিক্রমাসিংহে। তাকে রাজাপাকসের মিত্র বলেই মনে করা হয়।

যদিও দেশটির আন্দোলনকারীরা তাকে ক্ষমতা ত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশজুড়ে আবারও তীব্র আন্দোলন শুরু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬