চাকরি নিয়ে চিন্তা, ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

১৬ জুলাই ২০২২, ০৮:৩৬ PM

© প্রতীকী ছবি

ইঞ্জিনিয়ারিং পড়েও মানসিকচাপে ভুগছিলেন এক শিক্ষার্থী। চাকরি হবে কিনা সেই দুঃচিন্তা করে আট তলা থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে ২১ বছর বয়সী ওই শিক্ষার্থী। শুক্রবার (১৫ জুলাই) ভারতের পুনের সসগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন ওই যুবক। থাকতেন পশ্চিম পুনের আইটি হাব হিঞ্জাওয়াড়িতে। শুক্রবার সন্ধ্যায় আট তলার ছাদ থেকে ঝাঁপ দেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র।

পুলিশ ওই ছাত্রের ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে উল্লেখ রয়েছে, পড়াশোনা শেষ করার পর কোথাও চাকরি পাবেন কি না, এ নিয়ে সংশয়ে ছিলেন তিনি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তিনি। 

ইতিমধ্যেই ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬