তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

১৬ জুলাই ২০২২, ১১:৪৫ AM
তীব্র তাপপ্রবাহ

তীব্র তাপপ্রবাহ © সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবনের ঝুঁকি এড়াতে যুক্তরাজ্যজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) ও মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) ব্রিটিশ আবহাওয়া অফিস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ সিদ্ধান্ত জানায়।

তাদের ওয়েবসাইটে বলেছে, “মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ড-ভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে সোমবার এবং তারপর আবার মঙ্গলবারেও। রাতের সময়টিতেও যুক্তরাজ্যে, বিশেষ করে শহুরে এরাকাগুলোতে অস্বাভাবিকরকম গরম থাকতে পারে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে জনগণ এবং অবকাঠামোর ওপর।”

তাদের ওয়েবসাইটে আরও বলা হয়, জীবনের ঝুঁকি এড়াতে দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে হবে। এমন পরিস্থিতিতে রেল চলাচলে গতি কমানো, স্কুলের সময়সীমা কমিয়ে আনা ও হাসপাতালগুলোতে বেশ কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

আবহাওয়ার অফিসের সতর্কবার্তার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলো তাপপ্রবাহের চতুর্থ ধাপে সতর্কতা জারি করেছে। গরমে মানুষ অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: গরমে মরবে করোনাভাইরাস, ইউনিসেফের বিশেষ পরামর্শ।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নেতারা শুক্রবার সন্ধ্যায় সতর্ক করে বলেন, অ্যাম্বুলেন্সের আরও বেশি চাহিদা থাকবে এবং গরম আবহাওয়ায় গুরুতর অসুস্থ রোগীরা ঝুঁকির মধ্যে পড়তে পারে। একটি চিঠিতে তারা বলেছে যে অ্যাম্বুলেন্সগুলো রোগীদের তোলার আগে ৩০ মিনিটের বেশি জরুরি বিভাগের বাইরে অপেক্ষা করা উচিত নয়।

আবহাওয়া অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাজ বলেন ‘ এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি’, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর ৫০ ভাগ শঙ্কা রয়েছে।

যুক্তরাজ্যে সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল ২০১৯ সালে কেমব্রিজে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেন্টিগ্রেড। বিবিসির আবহাওয়া উপস্থাপক ম্যাট টেলর বলেছেন যে এখন যুক্তরাজ্যে তাপম্রাতা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর শঙ্কা রয়েছে।

রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950