রাজাপাকসের ভাইদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫ জুলাই ২০২২, ১০:০২ PM
কলম্বোয় দলীয় এক অনুষ্ঠানে (বাঁ থেকে) মাহিন্দা রাজাপাকসে, গোতাবায়া রাজাপাকসে ও বাসিল রাজাপাকসে।

কলম্বোয় দলীয় এক অনুষ্ঠানে (বাঁ থেকে) মাহিন্দা রাজাপাকসে, গোতাবায়া রাজাপাকসে ও বাসিল রাজাপাকসে। © সংগৃহীত

শ্রীলঙ্কার সদ্যসাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দুই ভাই মাহিন্দা রাজাপাকসে ও বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট। খবর ডেইল মিররের।

শুক্রবার (১৫ জুলাই) লঙ্কান সুপ্রিম কোর্ট এক অভ্যন্তরীণ আদেশে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের অনুমতি ছাড়া আগামী ২৮ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা থেকে বের হতে পারবেন না তারা।

এদিন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল, ডব্লিউডি লক্ষ্মণ ও সাবেক অর্থসচিব এসআর অ্যাটগালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি আবেদনের পক্ষে মত দেন।

আবেদনে শ্রীলঙ্কার অর্থনীতিতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। আবেদনকারীদের দাবি, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে যেতে পারেন এবং এর ফলে সঠিক তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।একারণে তাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মনে করে বাদীপক্ষ।

৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close