কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে ৩ শিক্ষার্থী নিহত

১৫ জুলাই ২০২২, ০৫:২৫ PM
কলম্বিয়ায় ভূমিধসে ৩ শিক্ষার্থী নিহত

কলম্বিয়ায় ভূমিধসে ৩ শিক্ষার্থী নিহত © সংগৃহীত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমে একটি প্রাথমিক বিদ্যালয় ধসে তিন শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) তাপার্তোর পাহাড়ি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় স্কুলের ক্যাফেটেরিয়ায় বিশ্রাম নিচ্ছিল শিক্ষার্থীরা। হঠাৎ ভূমিধসের শব্দে সবাই দ্রুত বের হয়ে যায় স্কুল ভবন থেকে। বেশিরভাগ শিশু অক্ষত অবস্থায় বের হতে পারলেও ছয় বছরের কম বয়সী তিন শিশু মারা যায় ঘটনাস্থলেই। ভবনের ধ্বংসস্তূপ খুঁড়ে দুই শিশুকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

আন্দেস শহরের মেয়র কার্লোস অসোরিও বলেন, আমরা খুবই খারাপ একটা খবর পেয়েছি। তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে ১৭ শিশু বেরিয়ে আসতে পারায় তাদের জীবন রক্ষা পেয়েছে। এছাড়া শিক্ষক ও অভিভাবকও ছিলেন।

এই সময়ে কলম্বিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের খবর পাওয়া যায়।

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬