অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

১৪ জুলাই ২০২২, ১০:১০ PM
গোতাবায়া রাজাপাকসে

গোতাবায়া রাজাপাকসে © ফাইল ছবি

অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইমেইলের মাধ্যমে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের দপ্তর জানিয়েছে, স্পিকার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্রটি পেয়েছেন। 

দেশটির দুটি সরকারি সূত্র  গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের ‍বিষয়টি রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে।

এর আগে মালদ্বীপ থেকে সৌদি এয়ারলাইনসের একটি প্লেনে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া। সঙ্গে রয়েছেন স্ত্রী ও দুই দেহরক্ষী। সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, একটি ব্যক্তিগত ভিসায় তাকে এখানে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। তবে গোতাবায়া সিঙ্গাপুরেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর বলছে, প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে শুক্রবার।

মালদ্বীপ পার্লামেন্টের স্পিকার ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এক টুইটে লিখেছেন,  প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করেছেন। আশা করি শ্রীলঙ্কা এবার থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দেশটির জনগণের জন্য আমার শুভকামনা।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে দেশ ছেড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখন সিঙ্গাপুরে আছেন। আজ (বৃহস্পতিবার) সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পৌঁছান। 

মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ অনুমোদনের পর প্রেসিডেন্ট রাজাপাকসে এবং তার স্ত্রী কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই দেহরক্ষীসহ মালদ্বীপে পাড়ি জমান।

ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
close