ফেসবুকে গরু জবাইয়ের ছবি, কাশ্মীরে যুবক গ্রেপ্তার

১২ জুলাই ২০২২, ০৮:০৭ AM
কোরবানির জন্য গরু

কোরবানির জন্য গরু © প্রতীকী ছবি

ফেসবুকে গরু জবাইয়ের ছবি দেওয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ভারতের কাশ্মীরের এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে পিটিআই এ তথ্য জানায়।

এর আগে কাশ্মীরের থান্নামান্দি এলাকার হাস্যোট গ্রামে কোরবানির দেওয়ার একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন অভিযুক্ত ইমরান মীর নামে ওই যুবক।

পরে এ ঘটনায় তার বিরুদ্ধে থানামন্দি থানায় একটি মামলা দায়ের করা হয়।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, অভিযুক্তকে খুঁজে পেতে উপত্যকার রাজৌরি জেলায় অভিযান চালানো হয়। পরে তাকে রবিবার (১০ জুলাই) গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কারাগারে পাঠানো হয়েছে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আসলাম বলেন, কাউকে কোনো সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে দেওয়া হবে না।

এর আগে গত বছর ঈদ-উল-আজহার আগে ভারত সরকার কাশ্মীরের কর্তৃপক্ষকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সমস্ত পশুর ধর্মীয় বলি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল।

তবে ওই বিবৃতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের সৃষ্টি করে। পরে বিবৃতি জারি করা কর্মকর্তা বলেন,  এটি ভারতের প্রাণী কল্যাণ বোর্ডের একটি যোগাযোগের পর নিয়মিত প্রক্রিয়া ছিল।

বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, যা একটি দেশ…
  • ০১ জুলাই ২০২৬
বরখাস্তের পরও বিদ্যালয়ে নিয়মিত হাজিরা দিচ্ছেন শিক্ষক, করছেন…
  • ০১ জুলাই ২০২৬
নতুন রোটারি বর্ষে মানবসেবায় আরও কার্যকর ভূমিকার অঙ্গীকার 
  • ০১ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকগণ একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না: …
  • ০১ জুলাই ২০২৬
সংসদে বিরোধী দলের এমপি কি বাড়ছে, নাকি নতুন নির্বাচন—কী বলছে…
  • ০১ জুলাই ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ
  • ০১ জুলাই ২০২৬