রেলের চাকরি পেল ১০ মাসের শিশুকন্যা

১১ জুলাই ২০২২, ০৪:১০ PM
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুটির বাবা-মায়ের

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুটির বাবা-মায়ের © প্রতীকী ছবি

তার বয়স মাত্র ১০ মাস। এ সময় তো বাবা-মায়ের আদর খাওয়ার কথা তার। খেলা করার কথা। কিন্তু এই বয়সেই নাকি চাকরি পেয়েছে এই শিশু! হ্যাঁ, ভারতীয় রেলের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে। ১০ মাসের শিশুকে চাকরি দেওয়া হল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে দেশটির ছত্তিশগড়ের ওই খুদে। বাবা রেলে কর্মরত ছিলেন। তাই তার মৃত্যুর পর বাবার চাকরি দেওয়া হল ওই শিশুকে। 

১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে শিশুটি। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শিশুটির আঙুলের ছাপও সে কারণে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১ জুন এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুটির বাবা-মায়ের। তবে প্রাণে বেঁচে যায় শিশুটি। তার বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে ইয়ার্ডে কাজ করতেন। পরে গত ৪ জুলাই দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের কর্মিবর্গ দফতরে (পার্সোনেল ডিপার্টমেন্টে) শিশুটিকে চাকরি দেওয়া হয়েছে। 

রেলের এক আধিকারিকের ভাষ্য, খুবই আবেগঘন মুহূর্ত। বাচ্চাটির আঙুলের ছাপ নেওয়ার কাজটা কঠিন ছিল আমাদের জন্য।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছে তৃতীয় শ্রেণির তালহা, চিকিৎ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬