আত্মগোপনে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া

১১ জুলাই ২০২২, ০৩:১০ PM
গোতাবায়া রাজাপাকসে

গোতাবায়া রাজাপাকসে © ফাইল ছবি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নৌবাহিনীর একটি জাহাজে আত্মগোপন করেছেন। প্রবল জনবিক্ষোভের মুখে সরকারি বাসভবন ত্যাগ করে তিনি আত্মগোপন করেন। জাহাজটি বর্তমানে দেশটির সমুদ্রসীমার ভেতরে কোনো একটি এলাকায় রয়েছে। -খবর বিবিসির

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনি সামরিক বাহিনীর সদরদপ্তরে আশ্রয় নিয়েছেন; কিন্তু পরে প্রতিরক্ষা বাহিনীর সূত্রের কাছ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় বিবিসি।

এদিকে প্রবল জনবিক্ষোভের মুখে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তবে নিজ মুখে তাকে এ ঘোষণা দিতে দেখা যায়নি৷ প্রেসিডেন্টের পদত্যাগ করার বিষয়টি জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার। এছাড়া প্রধানমন্ত্রীর অফিস থেকেও এমন তথ্য জানানো হয়। 

চরম আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় চলতি বছর মার্চ থেকে। শুরু থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা।

প্রবল জনরোষের মুখে গত মে মাসে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলেও গোতাবায়া এতদিন নিজের পদে অনড় ছিলেন।

এদিকে বাসভবন ঘেরাও করতে এসে গোতাবায়া রাজাপাকসের আত্মগোপনের সংবাদ জানার পর বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে প্রবেশ করেন এবং অবস্থান নেন। একই দিন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনও দখল করেন বিক্ষোভকারীরা, সেই সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয় তার ব্যক্তিগত বাসভবন।

রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950