দক্ষিণ আফ্রিকার বারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১৫

১০ জুলাই ২০২২, ০৮:০৭ PM

© সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি বারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এসময় আরও আহত হয়েছেন ৯ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনগত গভীর রাতে রাইফেল ও পিস্তল হাতে বন্দুকধারীরা বারটিতে ঢুকে লোকজনের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। জোহানেসবার্গের উপকণ্ঠে অবস্থিত অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এই হামলা চালানো হয়।

পুলিশ আরও জানায়, এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সোয়েটো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পিটারমারিটজবার্গের একটি সরাইখানায় এলাপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেখানে ৪ জন নিহত ও ৮ জন আহত হন। 

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুটো ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করার কোনো কারণ নেই।

তবে হামলার সঙ্গে কতজন জড়িত এবং তাদের উদ্দেশ্য কী সেটা স্পষ্ট নয় বলেও জানিয়েছে পুলিশ। 

আনচেলত্তির ছোঁয়ায় যেভাবে বদলে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০১ জুলাই ২০২৬
প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরু…
  • ০১ জুলাই ২০২৬
রান্নাঘরের ৯ মসলা, উপকারের পাশাপাশি জেনে নিন লুকিয়ে থাকা ঝু…
  • ০১ জুলাই ২০২৬
লালগালিচা ও ঘোড়ার গাড়িতে বাকৃবি অধ্যাপককে রাজকীয় বিদায়
  • ০১ জুলাই ২০২৬
ঢাবিতে কীভাবে অনার্স ভর্তি বন্ধ করা যায়, ভাবতে হবে
  • ০১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুয়েট…
  • ০১ জুলাই ২০২৬