এক মাস বয়সী ছাগলের কান ২১ ইঞ্চি লম্বা, নেট দুনিয়ায় ভাইরাল

০৯ জুলাই ২০২২, ০৮:০২ PM
মালিকের সঙ্গে ছোট্ট সিম্বা

মালিকের সঙ্গে ছোট্ট সিম্বা © সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় আজকাল কত কিছুই না ভাইরাল হয়। এবার ভাইরাল হয়েছে ছোট্ট একটি ছাগল ছানা। কারণ তার বিশাল লম্বা দুটো কান। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। এক মাস বয়স ওই ছাগল ছানার। নাম সিম্বা। একেবারে কম বয়স হলেও কানের দৈর্ঘ্যে সে একেবারে লম্বকর্ণ। ৫৪ সেন্টিমিটার (২১ ইঞ্চি) লম্বা কান রয়েছে তার। 

এই ব্যতিক্রমী ছাগল ছানাটি পাকিস্তানের। নিজের কানের আকার-আয়তনের জন্য আপাতত সিম্বা নামের এই ছাগল ছানা এখন দেশটির তারকা। রাতারাতি বিখ্যাত হয়ে গেছে সে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ঘুরছে এই ছাগল ছানার ছবি ও ভিডিও। সংবাদ সংস্থা এএফপি সিম্বা নামের এই ছাগল ছানার ভিডিও শেয়ার করেছে টুইটার।

জানা গেছে, গত মাসে সিম্বার জন্ম হয়েছিল করাচিতে। জন্মের কয়েকদিন পরেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ওই ছাগল ছানা। কারণ জন্মানোর ১০-১২ দিনের মধ্যেই সিম্বার কানের ওই বিকট আকার-আয়তন সামনে এসেছিল। এই অদ্ভুত দর্শন কানের জন্য ইতিমধ্যেই সিম্বার নাম গিনেস বুকে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তার মালিক মুহাম্মদ হাসান নারেজো। জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও শিরোনামে এসেছে এই ছাগল ছানা। মাত্র এক মাসেই বিপুল খ্যাতি পেয়ে গিয়েছে সে। একটি সুন্দরী প্রতিযোগিতাও জিতে নিয়েছে সে। ছাগল ছানার মালিক বলছেন, ২৫-৩০ বছর বয়সে মানুষ যতটা খ্যাতি পায়, মাত্র ৩০ দিনেই সেইভাবে বিখ্যাত হয়ে গিয়েছে এই ছাগল ছানা।

পাকিস্তানের এই ছাগল ছানাকে নিয়ে যে হারে মাতামাতি হচ্ছে তা নিয়ে একদিকে খুশি, আবার অন্যদিকে একটু চিন্তাতেও রয়েছেন সিম্বার মালিক, পেশায় ছাগল প্রতিপালক। কেউ তাঁর ছাগলের ক্ষতি না করে দেয়, এই আশঙ্কা রয়েছেনমুহাম্মদ হাসান। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এসব নিয়ে মোটেই চিন্তিত নয় ওই ছাগল শাবক। বরং লম্বা কান দুলিয়ে মাঠে খেলে বেড়ানোই পছন্দ তার।

সূত্র: এবিপি আনন্দ

লালগালিচা ও ঘোড়ার গাড়িতে বাকৃবি অধ্যাপককে রাজকীয় বিদায়
  • ০১ জুলাই ২০২৬
ঢাবিতে কীভাবে অনার্স ভর্তি বন্ধ করা যায়, ভাবতে হবে
  • ০১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুয়েট…
  • ০১ জুলাই ২০২৬
চোট নিয়ে মুখ খুললেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা
  • ০১ জুলাই ২০২৬
নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসিতে মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি মানবিকে, এগিয়ে মে…
  • ০১ জুলাই ২০২৬