লক্ষ্য শিনজো আবে ছিলেন না, জানালেন আততায়ী

০৯ জুলাই ২০২২, ০৫:২৩ PM

© সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে খুন করা আসল লক্ষ্য ছিল না বলে দেশটির পুলিশকে জানিয়েছেন গ্রেপ্তার হওয়া আততায়ী তেৎসুয়া ইয়ামাগামি (৪১)। তার মূল লক্ষ্য ছিল, একটি ধর্মীয় সংগঠনের নেতাকে হত্যা করা। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ।

শনিবার পুলিশি জেরায় শুটার তেৎসুয়া ইয়ামাগামি আরও দাবি করেন, ওই ধর্মীয় নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। তার মা ওই ধর্মীয় গোষ্ঠীকে দান করে দেউলিয়া হয়ে পড়েন। এ কারণে তাকে খুন করতে চেয়েছিলেন।

কিয়োডো নিউজ বলছে, পুলিশি জেরায় তেৎসুয়ার দাবি, শিনজো আবে ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তেৎসুয়া।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির জ্যেষ্ঠ নেতা শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রিত্ব করেছেন।

শুক্রবার সাবেক এই প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দুইবার গুলি করার পরও ঘটনাস্থল থেকে পালানোর কোনো রকম চেষ্টা করেননি তেৎসুয়া। ওখানেই দাঁড়িয়ে ছিলেন তিনি। এতে তাকে গ্রেপ্তার করতে বিশেষ কোনো বেগ পেতে হয়নি পুলিশকে।

জাপানের স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরে এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো। সে সময়ই গুলি চালান ওই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তকে নিয়ে আশাবাদী বিসিবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬