শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাসভবনে বিক্ষোভকারীরা, পালালেন গোটাবায়া

০৯ জুলাই ২০২২, ১২:৪৬ PM
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাসভবনে বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাসভবনে বিক্ষোভকারীরা © ফাইল ফটো

শ্রীলঙ্কার রাজধানীতে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছে হাজারো আন্দোলনকারী। রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন কলম্বোতে এসে জড়ো হচ্ছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। গত কয়েকমাস ধরেই দেশটিতে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন হচ্ছে। তবুও ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াচ্ছেন না প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এবার আন্দোলনকারীরা তার বাসভবনেই ঢুকে পড়লো। বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে বিবিসি বলছে, এরই মধ্যে বাসভবন ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট। তবে তথ্যটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন গোটাবায়া রাজাপাকসে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা নিরাপত্তা বলয় ভেঙে প্রেসিডেন্ট বাসভবনে ঢুকে পড়েছেন।

রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তকে নিয়ে আশাবাদী বিসিবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬