গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো মারা গেছেন

০৮ জুলাই ২০২২, ০৩:০৭ PM
শিনজো আবে

শিনজো আবে © ফাইল ছবি

বাঁচানো গেলো না জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে। শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন তিনি। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আবের অবস্থা গুরুতর। তার কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেছেন, তিনি আবের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানেন না। তবে কিয়োদো নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হাসপাতালে নেওয়ার সময় ৬৭ বছর বয়সী এ নেতাকে কার্ডিয়াক অ্যারেস্টের অবস্থায় দেখা গেছে।

জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। প্রথম দফায় ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। এরপর ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর শক্ত হাতে দেশ চালিয়েছেন আবে।

টিবিএস টেলিভিশনের খবরে বলা হয়েছে, আবের বুকের বাম পাশে ও ঘাড়ে গুলি লেগেছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রক্তাক্ত শিনজো আবেকে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950