কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী

০৭ জুলাই ২০২২, ০৪:২৮ PM
লিস ট্রাস (বাঁয়ে)। ডান থেকে সাজিদ জাভিদ, ঋসি সুনাক

লিস ট্রাস (বাঁয়ে)। ডান থেকে সাজিদ জাভিদ, ঋসি সুনাক © সংগৃহীত

পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত কয়েক দিনে জনসনের মন্ত্রিসভার প্রভাবশালী কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাতে বরিস জনসনের পদত্যাগ করা ছাড়া উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বরিস জনসন বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে বৃহস্পতিবার পদত্যাগ করছেন। গুঞ্জন ওঠেছে দলীয় প্রধানের পদ ছাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রিত্বও ছেড়ে দেবেন তিনি। 

তবে আসছে শরৎকাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন। কারণ ওই সময়ের আগে নতুন নেতা নির্বাচন করবে না কনজারভেটিভ পার্টি।

বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী?

ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান নারী পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস। কনজারভেটিভ পার্টির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি। বরিস জনসনের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিও লিস ট্রাস। লিস ট্রাস ইউক্রেন-রাশিয়া ইস্যুতে সবচেয়ে বেশি সরব রয়েছেন। 

আরও পড়ুন: অবশেষে পদত্যাগ করছেন বরিস জনসন

এরপর আছেন পদত্যাগকারী সাবেক অর্থমন্ত্রী ঋসি সুনাক। তিনি কনজারভেটিভ পার্টির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি। 

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাণিজ্যমন্ত্রী পেনি মোরড্যান্ট। ভাল নেতৃত্ব, চৌকস ব্যক্তিত্ব এবং ব্রেক্সিট এর পক্ষে অবস্থান তাকে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে রেখেছে।

এরপর আছেন পদত্যাগকারী স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও।

বেন ওয়ালেস কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে জনপ্রিয়। তাছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সরব থাকায় ব্রিটিশদের মধ্যেও তার জনপ্রিয়তা রয়েছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950