দেখা করতে না চাওয়ায় প্রেমিকার বাড়িতে ট্রাক উঠিয়ে দিলেন প্রেমিক

০৭ জুলাই ২০২২, ১১:০১ AM
দেখা করতে না চাওয়ায় প্রেমিকার বাড়িতে ট্রাক উঠিয়ে দিলেন প্রেমিক

দেখা করতে না চাওয়ায় প্রেমিকার বাড়িতে ট্রাক উঠিয়ে দিলেন প্রেমিক © সংগৃহীত

প্রেমিকার সাথে দেখা করার ইচ্ছাপোষণ করেছিলেন ট্রাক চালক প্রেমিক। কিন্তু প্রেমিকের সেই ইচ্ছা পূরণ করেননি তার প্রেমিকা। আর তাতে ক্ষিপ্ত হয়ে প্রেমিকার বাড়ির উপরই ট্রাক উঠিয়ে দিয়েছেন ওই যুবক। স্কটল্যান্ডের সাউথ ল্যানারকশায়ারের ইস্ট কিলব্রাইডের একটি বাড়িতে ওই ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিকের নাম ডেরেক ওয়েলিংটন (৩৪)। তিনি ওই এলাকাটিরই বাসিন্দা। গত বছরের সেপ্টেম্বরে ঘটা ওই ঘটনায় সম্প্রতি স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত প্রেমিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেমিকা দেখা করতে অস্বীকৃতি জানানোর কারণে প্রচণ্ড রেগে যান ওয়েলিংটন। তখন তিনি প্রেমিকাকে বলতে থাকেন, আমি তোমার বসার ঘরে আমার ট্রাকটি পার্ক করবো। ওয়েলিংটন যখন তার প্রেমিকের বাড়িতে লরি দিয়ে বার বার আঘাত করছিলেন তখন ওই বাড়িতে দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক লোক অবস্থান করছিলেন।

আরও পড়ুন: ঢাবি ছাত্র পরিচয়ে অর্ধশতাধিক ছাত্রীর সাথে প্রেম করত রিয়াদ

এদিকে, প্রেমিকার বাড়ির উপর ট্রাক উঠিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ডেরেক ওয়েলিংটন তার ট্রাক দিয়ে প্রেমিকার বাড়িতে সজোরে আঘাত করতে থাকেন। মুহূর্তেই ওই বাড়ির একাংশ ভেঙে চুরমার হয়ে যায়। বাড়ির অন্য অংশেও ফাটল ধরে। এ সময় ওই ট্রাকটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়।

এর আগেও তিনি এডিনবার্গের একটি হোটেলে তার বান্ধবীকে মারধরের অভিযোগে আটক হয়ে পরে জামিনে ছিলেন। সেই সময় আদালত তাকে তার প্রেমিকার কাছ থেকে দূরে থাকতে নির্দেশ দেয়। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ওই দম্পতি আবার যোগাযোগ করতে শুরু করেন। ৬ সেপ্টেম্বরের ঘটনার দিনেও তিনি তার প্রেমিকাকে বারবার ফোন করেছিলেন।

রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তকে নিয়ে আশাবাদী বিসিবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬